সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
মতিয়া ষড়যন্ত্রকারী: জেলা আওয়ামীলীগ

মতিয়া ষড়যন্ত্রকারী: জেলা আওয়ামীলীগ

150509154550_sanglap116_matia_chowdhury_640x360_bbc_nocredit_110596আমার সুরমা ডটকম : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যায়িত করে শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক বলেছেন, আপনি বাইরে সৎ, শেরপুরে ষড়যন্ত্রকারী। আপনি শেরপুরে আসেন না, বাইরে থেকে কলকাঠি নাড়েন। আপনার বিমাতাসুলভ আচরণের কারণে শেরপুর উন্নয়ন বঞ্চিত হয়েছে। স্থানীয় রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ১৮ বছর অনেক সহ্য করেছি, আর না । শেরপুরবাসী আপনাকে আর কলকাঠি নাড়তে দেবে না। শুক্রবার বেলা ১২ টায় শেরপুর শহরের নিপুণ কমিউনিটি সেন্টারে পৌর নির্বাচনোত্তর  জেলা আওয়ামীলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হুইপ আতিক বলেন, আওয়ামীলীগ সরকারী দল হলেও, এখানে মতিয়া চৌধুরীর কারণে নির্যাতিত দল হিসেবে কাজ করছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌর নির্বাচনের দিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের গাড়ি থেকে নির্বাচন কমিশনের দেওয়া ষ্টিকার খুলে নিয়েছে পুলিশ। জেলা আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিনের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দিয়েছে পুলিশ। কালিগঞ্জ এলাকায় পুলিশ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তিনি বলেন, পুলিশকে এসব বিষয়ে প্রশ্ন করা হলে, তারা বলেন, উপরের নির্দেশ। কে এই উপরের নির্দেশদাতা? জানতে চান হুইপ আতিক। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে পৌর সভার নব নির্বাচিত মেয়র গোলাম কিবরিয়া লিটন বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com