মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
বাবা যেখানে চা বিক্রেতা, সেই কোর্টেই বিচারক হলেন মেয়ে

বাবা যেখানে চা বিক্রেতা, সেই কোর্টেই বিচারক হলেন মেয়ে

we-22আমার সুরমা ডটকম ডেক্স : ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক সময় চা বিক্রি করতেন। তাছাড়া বাবা কষ্ট শ্রমিক, কুলি, মজুর সন্তান বড় অফিসার সিনেমার পর্দায় এমনটা প্রায়ই দেখা যায়। বাস্তবেও এমন ঘটনা কম নয়। এবার ভারতের পাঞ্জাবে এক চা বিক্রেতার মেয়ে আদালতের বিচারক হলেন। এতে অবাক করার কিছু নেই তাইতো? আসলে ভাগ্যের পরিহাসে সেই মেয়ে বিচারক হিসাবে নিয়োগ পেয়েছেন সেই আদালতে যেখানে তার বাবা চা বিক্রি করেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, পাঞ্জাবের জলন্ধরের এক আদালত চত্বরে চা বিক্রি করে সংসার চালানো ওই ভাগ্যবান পিতা হলেন সুরেন্দ্র কুমার নামের এক ব্যক্তি।

গণমাধ্যমগুলো লিখেছে, সুরেন্দ্রর মেয়ে শ্রুতি পড়াশোনায় শুরু থেকেই ভাল ছিল। বছর ২৩-এর শ্রুতি প্রথম বারেই পাশ করেছেন পাঞ্জাব সিভিল সার্ভিস(জুডিসিয়াল) পরীক্ষা। এরপর একবছর ট্রেনিং-এর পর এখন পঞ্জাবের জলন্ধরে নাকোদার শহরের সাব-ডিভিশনার ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকের পদে নিযুক্ত হলেন। এসসি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন শ্রুতি। মেয়ের বিচারক হওয়ার খবরে বাবার চোখে বইছে আনন্দ অশ্রু। তিনি বলেছেন, ‘এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। বিশ্বাস ও এরকম একটা কিছু করবে।’ কথাটা বলতে বলতে কেঁদে ফেলেন। আর মেয়ে শ্রুতি বলেছেন, ‘আমার কাজটা সহজ ছিল না ঠিকই। কিন্তু বাবাকে চা বিক্রি করতে দেখে জেদটা চেপে গিয়েছিল। সেই জেদটার জন্যই হয়তো স্বপ্নের চাকরিটা নিতে পেরেছি।’ তিনি আরো বলেন, ‘আমি সবসময়ই চাইতাম কোনো আইনি পেশার সঙ্গে যুক্ত হতে। বিশেষত চাইতাম বিচারক হতে। তাই এই পরীক্ষায় বসা এবং প্রথমবারেই সাফল্য।’ এ সাফল্যের পর শ্রুতিকে নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে উচ্ছ্বাস, সংবর্ধনা অনুষ্ঠান। হবেই বা না কেন, নারীর ক্ষমতায়ন বাড়াতে একযোগে কাজ চলছে ভারত জুড়ে। এসময় এমন শুভ একটি সংবাদ, নিশ্চয়ই অন্যদের অনুপ্রাণিত করবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com