বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
কর্মবিরতিতে যাচ্ছে প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটি

কর্মবিরতিতে যাচ্ছে প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটি

images_110901আমার সুরমা ডটকম : সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল ও ক্যাডার-নন ক্যাডার বৈষম্য দূরীকরণের দাবিতে ১১ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক ও ২৬টি ক্যাডারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এসব পেশাজীবীদের মোর্চা প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির ডাকে দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কর্মবিরতি হবে। পাশাপাশি কালো ব্যাজও ধারণ করবেন কর্মকর্তারা। আজ রোববার কৃষিবিদ ইনস্টিটিউটে সমন্বয় কমিটির স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম। নতুন বেতনস্কেলে চাকরিতে যোগ দেয়ার সময় ক্যাডার কর্মকর্তাদের অষ্টম গ্রেড ও নন-ক্যাডার কর্মকর্তাদের জন্য নবম গ্রেড নির্ধারণ করায় তীব্র প্রতিবাদ জানানো হয় সভায়। সভায় বলা হয়, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বন্ধ করায় কর্মকর্তাদের মধ্যে মর্যাদাগত ও আর্থিকভাবে বৈষম্য সৃষ্টি হবে। এর আগেও প্রকৃচি-সমন্বয় কমিটি একই দাবিতে বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com