বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
‘মানবতাবিরোধী অপরাধে’ সিইসিকে বিচারের মুখোমুখি করা হবে: কর্নেল অলি

‘মানবতাবিরোধী অপরাধে’ সিইসিকে বিচারের মুখোমুখি করা হবে: কর্নেল অলি

ds_110810আমার সুরমা ডটকম : মানবতাবিরোধী অপরাধে একদিন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি রোববার সকালে চট্টগ্রাম নগরীর লালদিঘির নিজ বাসভবনে পৌর নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে একথা জানান।
কর্নেল অলি বলেন, ‘বর্তমান সিইসি শুধুমাত্র চাকরি, গাড়ি-বাড়ি, টাকার লোভে বাংলাদেশকে হুমকির মুখে রেখেছেন। তিনি ভোটের পরিবেশ নষ্ট করেছেন। মানুষের ভোটাধিকার হরণ করেছেন।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধে জামায়াত নেতা অধ্যাপক গোলাম আযমের  যে বিচার হয়েছে, একদিন কাজী রকিবউদ্দীনকেও সেই বিচারের মুখোমুখি হতে হবে।’
পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের নিজ নির্বাচনী এলাকা চন্দনাইশে নিজের ভাতিজা আইয়ূব কুতুবিকে প্রার্থী করেছিলেন এলডিপি সভাপতি অলি আহমেদ। তিনি অভিযোগ করেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোট ডাকাতি ও কারচুপি করায় হেরে গেছেন আইয়ূব কুতুবি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com