বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
২১ জানুয়ারি সিলেট আসছেন প্রধানমন্ত্রী

২১ জানুয়ারি সিলেট আসছেন প্রধানমন্ত্রী

hasina-391x400আমার সুরমা ডটকম : অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জানুয়ারি সিলেট সফরে আসছেন। রবিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। ২১ জানুয়ারি সকালে প্রধানমন্ত্রী সিলেট এসে পৌঁছবেন। সিলেট পৌঁছার পর তিনি সকাল ১১টা ১০ থেকে সাড়ে ১১টার মধ্যে শাহজালাল মাজার জিয়ারত এবং সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে শাহপরান মাজার জিয়ারত করবেন। দুপুর ১২ টায় তিনি মদন মহন কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করবেন এবং মোহন কলেজের ৭৫ বছরপূর্তি উৎসবে যোগদানে করবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ জানুয়ারি বেলা আড়াইটার দিকে সিলেটের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থরস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আলীয়া মাদ্রাসায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন তিনি। প্রসঙ্গত, এরআগে গত ১২ ডিসেম্বর সিলেট আসার কথা ছিল। পরে তারিখ পরিবর্তন করে ৭ জানুয়ারি সিলেট সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। সর্বশেষ আজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২১ জানুয়ারি সিলেট আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com