বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সিলেটে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

সিলেটে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত


21
আমার সুরমা ডটকম : 
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাইদুল ইসলাম (২৫) নামে  এক মাদরাসার শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো হয়েছেন আরো ৪ জন শিক্ষার্থী। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত সাইদুল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার রামপুর কোনাপাড়া গ্রামের মো. মোতালেবের ছেলে। সে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্তখলা মাদরাসার ছাত্র। শনিবার সকাল পৌনে ৮টার দিকে সিলেট-তামাবিল সড়কে গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে তামাবিলমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ-০২-২৮১৫) গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়ক নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি রাস্তার পার্শ্ববর্তী খালে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান মাদরাসা শিক্ষার্থী সাইদুল ইসলাম। দুর্ঘটনায় চালকসহ মাদরাসার অপর চার শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। সড়ক দুর্ঘটনায় হতাহতরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্তখলা মাদরাসার শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com