মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ইতিহাস গড়লেন মুস্তাফিজ

ইতিহাস গড়লেন মুস্তাফিজ

আমার সুরমা ডটকম ডেক্স :

ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই পাঁচ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তার বোলিং নৈপুণ্যে ওই ম্যাচে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন বাংলাদেশের এই তরুণ তুর্কি। আর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেকেও ম্যাচসেরার পুরস্কার জিতে দারুণ এক ইতিহাস গড়েছেন মুস্তাফিজ। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ও টেস্ট- দুই ফরম্যাটের অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জিতলেন বাংলাদেশের এই বিস্ময় বালক। চট্টগ্রামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। প্রথম ইনিংসে ১৭.৪ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন মুস্তাফিজ। ৪ বলে নেন ৩ উইকেট। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বল করে কোনো উইকেট পাননি তিনি। তবে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ের কারণে ম্যাচসেরার পুরস্কার জেতেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com