বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
চার কেজি ওজনের নতুন জাতের আম

চার কেজি ওজনের নতুন জাতের আম

আমার সুরমা ডটকম ডেক্স :

মাগুরার শালিখায় চার কেজি ওজনের নতুন জাতের আম উদ্ভাবন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে উপজেলার শতখালী গ্রামের আল-আমিন নার্সারির মালিক আতিয়ার রহমান মোল্লা। নার্সারিতে গিয়ে দেখা গেছে একটি আম গাছে ১১টি আম ধরেছে। সবচেয়ে বড় আমটি লম্বায় ১৩ ইঞ্চি, বেড় ১৮ ইঞ্চি। এর ওজন চার কেজি। আতিয়ার রহমানের কাছ থেকে জানা গেছে তার প্রতিবেশী ইব্রাহীম হোসেন ছয় বছর আগে ব্রুনাই থেকে আমের একটি শায়ন ডাল এনে তার বাড়ির আম গাছে কলম দেয়। দুই বছর পর সেই গাছে দেড় কেজি ওজনের কয়েকটি আম ধরে। সেখান থেকে একটি শায়ন ডাল এনে তিনি নিজের নার্সারিতে একটি ফজলী আমের গাছের সঙ্গে কলম দেন। গত বছর ওই গাছে দুই কেজি ওজনের পাঁচটি আম ধরে। এতে তিনি আরো উৎসাহিত হয়ে আম গাছের ব্যাপক পরিচর্যা শুরু করেন। এতে তিনি আশাতীত ফল লাভ করেন। এবার গাছে ১১টি আম ধরেছে। প্রতিটির ওজন চার কেজি মতো হবে। আমগুলো চলতি শ্রাবন মাসের শেষ দিকে পাকবে বলে জানান তিনি। তার পারিবারিক পদবী মোল্যা ও ইব্রাহীমের কন্যা ইয়াসমিনের নামে নতুন জাতের আমের নাম রাখেন ‘মোল্যা-১ ইয়াসমিন’। এদিকে এই ‘নতুন জাতের’ আম উদ্ভাবনের সংবাদ ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এই আম দেখতে আল-আমিন নার্সার্রীতে প্রচুর লোকের সমাগম হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com