সোমবার, ১৩ Jul ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দুই দিনের রাষ্ট্রীয় সফরে পিতৃভূমি কেনিয়ায় ওবামা

দুই দিনের রাষ্ট্রীয় সফরে পিতৃভূমি কেনিয়ায় ওবামা

আমার সুরমা ডটকম ডেক্স :

মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা দুইদিনের রাষ্ট্রীয় সফরে পিতৃভূমি কেনিয়ায় পৌঁছেছেন। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম কেনিয়া সফর। এর আগে বছর দশেক আগে কেনিয়ায় তার পূর্বপুরুষ ও তাদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন তিনি। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে ওবামাকে বহনকারী মার্কিন বিমানবাহিনীর প্লেনটি নাইরোবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় কেনিয়ার রাষ্ট্রপতি উহুরু কেনিয়াত্তাসহ দেশটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান। অন্যদের মধ্যে ছিলেন ওবামার সৎবোন উমাও। সংবাদমাধ্যম জানায়, রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সফরে গুরুত্ব পাবে ওবামার পারিবারিক আনুষ্ঠানিকতার বিষয়াদিও। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, সফরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি ওবামা তার স্বজনদের সঙ্গে ব্যক্তিগতভাবেও সময় কাটাবেন। ২০০৬ সালে সবশেষ কেনিয়া সফরে গিয়েছিলেন ওবামা, পিতৃভূমিতে স্বজনদের সান্নিধ্য পেতে। তখন তিনি যুক্তরাষ্ট্রের ‘সাধারণ একজন সিনেটর’। এবার বিশ্বের পরাক্রমশালী প্রেসিডেন্ট। কেনিয়া দিয়ে শুরু হওয়া ওবামার এ সফর শেষ হবে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) একটি সম্মেলনে যোগদানের মধ্য দিয়ে। আদ্দিস আবাবায় প্রথমবারের মতো কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পা রাখবেন ওবামা-ই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com