বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে মানববন্ধনে বক্তারা: ‘বিশ্বকে শিশুর বাসযোগ্য করে গড়ে তুলুন’

দিরাইয়ে মানববন্ধনে বক্তারা: ‘বিশ্বকে শিশুর বাসযোগ্য করে গড়ে তুলুন’

abs-manobbondonpic-22-02-2016আমার সুরমা ডটকম : ‘বিশ্বকে শিশুর বাসযোগ্য করতে চাই’ শে¬াগানে দেশব্যাপি শিশুর প্রতি অমানবিক আচরণ, খুন, ধর্ষণ, অপহরণ, হত্যা ও গুম বন্ধের দাবিতে আমার সুরমা সাংবাদিক ফোরামের উদ্যোগে সোমবার বিকেল ৫টায় সুনামগঞ্জের দিরাই পৌরসভার থানাপয়েন্টে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিরাই পৌরসভার সাবেক মেয়র হাজী আহমদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। আমার সুরমা সাংবাদিক ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল বাছির সরদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন চৌধুরী, নজরুল ইসলাম রানা, হাফিজ আরিফ আহমদ, জুনেদ আহমদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জিয়াউর রহমান লিটন, আবুহানিফ চৌধুরী, আবুল হোসেন, মাওলানা আবিদুর রহমান, মাওলানা সুজাত আহমদ, রুকুনুজ্জামান, শফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি হাফিজুর রহমান তালুকদার বলেন, আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত, যদি এই সম্পদকে আমরা নষ্ট করে দেই, তবে জাতি হিসেবে এর দায় আমরা এড়াতে পারিনা। দেশে যেভাবে শিশুর ওপর নির্যাতন, হত্যা, অপহরণ ও খুন-গুমের মাত্রা বেড়েছে, তাতে করে আমরা আতংকি ও মানবতাও ভুলুণ্ঠিত উলে¬খ করে তিনি বলেন, রাষ্ট্র কোনভাবেই এর দায় থেকে মুক্তি পেতে পারেনা। তিনি আরো বলেন, সিলেটের রাজন হত্যা সারা দুনিয়াকে কাঁপিয়ে দিলো, সামিউল হত্যা ও সর্বশেষ হবিগঞ্জের চার শিশুর লাশ উদ্ধার জাতির জন্য কলঙ্কজনক। সুতরাং সরকার ও প্রশাসন যদি আরো সতর্ক ও সোচ্চার না হয়, তবে এ দেশের মানুষ তাদের জানমাল ও শিশুদের রক্ষায় রাস্তায় নেমে আসবে। শিশুদের ওপর সকল প্রকার অন্যায় ও অমানবিক আচরণ, পাশবিক নির্যাতন, খুন-গুমের মতো জঘন্য অপরাধ বন্ধ না হলে আমাদের আগামির ভবিষ্যত অঙ্কুরেই নষ্ট হবে, জাতি হিসেবে পৃথিবীতে আমরা পিছিয়ে পড়ব। এজন্য এ সকল অপরাধ বন্ধে প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com