সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
তৃতীয় দিনে ননএমপিওভুক্ত শিক্ষকদের অনশন

তৃতীয় দিনে ননএমপিওভুক্ত শিক্ষকদের অনশন

444আমার সুরমা ডটকম : ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্টপদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরও এমপিওভুক্ত করার দাবিতে টানা তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন শিক্ষকরা। আজ বুধবার পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে ননএমপিওভুক্ত বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের নেতৃত্বে এই কর্মসূচি চলছে। গত সোমবার থেকে এ কর্মসূচি শুরু হয়। সংগঠনটির সভাপতি প্রদীপ চন্দ্র রায় বলেন, গত ১৭ ফেব্রুয়ারি রাত ১০টায় রংপুর জেলায় সৃষ্টপদের শিক্ষক এ কে এম আব্দুল বাতেন বেতন ভাতার দুঃচিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই পরিপত্রটি বাতিল করে এমপিওভুক্তির নির্দেশ না দেয়া পর্যন্ত আমরণ অনশন চলবে। এ অনশনে ১৫ হাজার শিক্ষক অংশ নিচ্ছেন বলেও তিনি জানান। বক্তারা বলেন, আমরা আমাদের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু শিক্ষামন্ত্রী তার দায় অর্থমন্ত্রণালয়ের ওপর চাপিয়ে দিয়েছেন। আমাদের সমস্যা নিরসন হচ্ছে না। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন আমাদের আমরণ অনশন চলবে। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক এনামুল হক, সাংগাঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, রেজাউল করিম, আমিনুর রহমান, ইলা মন্ডল, মানছুরা জামান, কামরুন নাহার বেবী, আনোয়ার হোসেন, তপন কুমার সেন, হাশেম আলী, জহুরুল হক ও শাহিনুর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com