বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সুনামগঞ্জ আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জ আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ১৫

52323আমার সুরমা ডটকম : সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সামনেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। তিনি সভাপতি হিসেবে মতিউর রহমানের নাম ঘোষণার পর সাধারণ সম্পাদক হিসেবে ব্যারিস্টার এনামুল কবির ইমনের নাম ঘোষণা করেন। সাধারণ সম্পাদক পদে ইমনের নাম ঘোষিত হওয়ার সাথে সাথে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের কর্মী-সমর্থকরা ক্ষুব্দ হয়ে চেয়ার ভাঙচুর শুরু করেন। এসময় অন্যান্য নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষকালে প্রায় ২শ চেয়ার ভাঙচুর করা হয়েছে।

filessss

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com