বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
শ্বাসনালী কাটা লাশ বাড়ির উঠান থেকে উদ্ধার

শ্বাসনালী কাটা লাশ বাড়ির উঠান থেকে উদ্ধার

আমার সুরমা ডটকম সুনামগঞ্জের শাল্লায় স্মৃতি রানী বৈঞ্চব (১৮) নামে এক তরুণীর শ্বাসনালী কাটা লাশ বাড়ির উঠান থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) উপজেলার ভেড়ারডহর গ্রাম থেকে বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। স্মৃতি রানী ওই গ্রামের অনিল বৈঞ্চবের মেয়ে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, প্রতিদিনের মতো স্মৃতি রাতের খাবার খেয়ে নিজ শোবার ঘরে ঘুমিয়ে পড়েনে। সকালে তার বাবা-মা তার শয়ন কক্ষের দরজা খোলা দেখেন। এরপর স্মৃতির শ্বাসনালী কাটা অবস্থায় উঠানে পড়ে থাকতে দেখেন তারা। পরে শাল্লা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com