বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে দিরাইয়ে বিক্ষোভ মিছিল

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে দিরাইয়ে বিক্ষোভ মিছিল

abs-hefazoter micilpic-25-03-2016আমার সুরমা ডটকম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমআ সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পৌরসভার জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়। উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নূরুদ্দীন আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন চৌধুরী প্রমুখ। পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রহমান, মুফতি মাওলানা মুজাহিদ উদ্দিন, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, ‘আমার সুরমা ডটকম’-এর সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা আবিদুর রহমান ও হাফিজ মাওলানা সাব্বির আহমদ প্রমুখ। মাওলানা আজিজুর রহমান শায়খে চান্দিপুরীর দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিল ও পথসভাটির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com