সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
‘সর্বোচ্চ আদালতে দণ্ডিত অপরাধীরা কাল কিভাবে মন্ত্রিপরিষদ বৈঠকে বসবেন?’

‘সর্বোচ্চ আদালতে দণ্ডিত অপরাধীরা কাল কিভাবে মন্ত্রিপরিষদ বৈঠকে বসবেন?’

filesahআমার সুরমা ডটকম “সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডিত অপরাধীরা কিভাবে আগামীকাল সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে বসবেন?” এমন প্রশ্ন রেখে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেছেন, “আমার প্রত্যাশা হবে, আদালত অবমাননার দায়ে নৈতিক দায়িত্ব থেকে সরকারের দুই মন্ত্রী আজকের মধ্যেই কোন একসময় পদত্যাগ করবেন।”
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিয‍ুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সর্বোচ্চ আদালত দোষী সাব্যস্ত করে রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে রোববার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি  এ মন্তব্য করেন। তিনি বলেন, তবে এটাও ঠিক যে আমাদের মন্ত্রিপরিষদে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্তরাও কিন্তু মন্ত্রী হিসেবে আছেন। তারা আপিল করেছেন ওই অজুহাতে, এটাও খুব দুর্ভাগ্যজনক। এটা সর্বোচ্চ আদালতের রায়, সুতরাং আপিলের কোনো সুযোগ নাই, এটাই চূড়ান্ত রায়। তিনি বলেন, সর্বোচ্চ আদালত থেকে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত অপরাধীর মন্ত্রী হিসেবে বহাল থাকার কোনো নৈতিক অধিকার নেই। প্রতি সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক হয়। আগামীকাল সোমবার সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডিত অপরাধী কিভাবে মন্ত্রিপরিষদ বৈঠকে বসবেন? সুতরাং আমার প্রত্যাশা হবে, আজকের মধ্যেই কোন একসময় তারা নৈতিক দায়িত্ব থেকে পদত্যাগ করবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com