সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দুই মন্ত্রী স্বপদে কেন, জানাতে সচিবকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দুই মন্ত্রী স্বপদে কেন, জানাতে সচিবকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

kamrul-mujammelআমার সুরমা ডটকম আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হওয়ায় দুই মন্ত্রীর স্বপদে বহাল রাখা কেন অবৈধ, অসাংবিধানিক ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে না, তা জানাতে মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। আদালত অবমাননার দায়ে গতকাল রোববার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে সাতদিন করে কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নোটিশে বলা হয়, আপিল বিভাগে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন। এ অবস্থায় দুই মন্ত্রীই দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও তারা স্বপদে বহাল থেকে বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় পতাকা ব্যবহার করে অবাধে চলাফেরা করছেন, যা সম্পূর্ণ অনৈতিক, যা দেশ ও জাতির জন্য লজ্জাজনক। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জনস্বার্থে লিখিত আকারে জানানোর জন্য এবং প্রকাশ ও প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তা না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com