সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই আইন লঙ্ঘন করছেন: আইজিপি

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই আইন লঙ্ঘন করছেন: আইজিপি

ijpআমার সুরমা ডটকম পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই আইন লঙ্ঘন করেন। পুলিশ ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না। পুলিশের অনেক সীমাবদ্ধতা রয়েছে। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উদ্যোগে ‘জননিরাপত্তা বিধানে গণমাধ্যম ও পুলিশের ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আইজিপি বলেন, ভুলত্রুটি পুলিশেরও আছে। পুলিশের সমালোচনা করতে হবে। পুলিশ পরিবর্তনে বিশ্বাসী। গণমাধ্যমের পরামর্শ নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই জানিয়ে আইজিপি বলেন, ‘জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান শক্ত’। বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে পুলিশ ট্রাফিক সিগন্যাল পরিচালনা করছে।
ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের বিষয়ে তিনি বলেন, ‘পাবলিক নিরাপত্তার কারণেই ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে পাবলিক নিরাপত্তা নিশ্চিত হবে। আইজিপি বলেন, ‘আমরা রাষ্ট্রের কাছে, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই,’ একই সঙ্গে জননিরাপত্তা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।
জেষ্ঠ্য সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের পরিচালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, নির্বাচন পর্যবেক্ষক নাজমুল আহসান কলিমুল্লাহ, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ ও ফকির আলমগীর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com