বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
আফগানিস্তানের ভূমিকম্পে কাঁপলো ভারত-পাকিস্তান, নিহত ২

আফগানিস্তানের ভূমিকম্পে কাঁপলো ভারত-পাকিস্তান, নিহত ২

vhumikompoআমার সুরমা ডটকম ডেক্সআফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়া দিল্লিসহ পাকিস্তানের বেশ কিছু অঞ্চল। রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৮ মিনিট ৫৮ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় পাকিস্তানে এখন পর্যন্ত ২ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ৬ জন। প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ বলা হলেও পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, এর  মাত্রা ৬ দশমিক ৬। আফগানিস্তানের আসকাসাম থেকে ৩৯ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ার থেকে যা ২৪৮ কিলোমিটার উত্তরে। এতে দিল্লি-কাশ্মীর এবং উত্তরখণ্ডে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com