শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ও খালেদা জিয়ার শোক

ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ও খালেদা জিয়ার শোক

আমার সুরমা ডটকম ডেক্স :

ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বিবৃতিতে শোকপ্রকাশ করেছেন। শোক বার্তায় তারা বলেন, এপিজে আবদুল কালামের মৃত্যুতে আমরা এক মেধাবী নেতাকে হারালাম।
বিএনপি চেয়ারপারসনের শোক
ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণুবিজ্ঞানী এপিজে আবদুল কালামের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ‘বাসযোগ্য পৃথিবী’ বিষয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট শিলংয়ে গিয়েছিলেন ‘উইংস অব ফায়ার’-এর রচয়িতা আবদুল কালাম। অনুষ্ঠানে বক্তৃতাকালে হঠাৎ অচেতন হয়ে পড়ে গেলে সঙ্কটাপন্ন অবস্থায় তাকে দ্রুত পাশের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ৮৩ বছর বয়সী পরমাণু বিজ্ঞানী এপিজে আবদুল কালাম ২০০২ সালের ২৫ জুলাই থেকে ২০০৭ সালের ২৫ জুলাই পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। আবদুল কালামের জন্ম ১৯৩১ সালের ১৫ অক্টোবর ব্রিটিশ ভারতের রামেশ্বরামে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com