বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
ব্রিটেনে কূটনীতিক বেড়াল!

ব্রিটেনে কূটনীতিক বেড়াল!

bbc_123716আমার সুরমা ডটকম ডেক্সব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে ইঁদুরের উৎপাত বন্ধ করতে কর্তৃপক্ষ একটি বিড়াল ভাড়া করেছে। সাম্প্রতিককালে লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলাকায় পররাষ্ট্র দপ্তরের সদরদপ্তরে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ এই বিড়ালটি সংগ্রহ করেছে। বেওয়ারিশ এই বিড়ালটিকে পাওয়া গিয়েছিলো লন্ডনের রাস্তায়। কর্মকর্তারা বলছেন, বিড়ালটি এখন পেস্ট নিয়ন্ত্রণকারীদের সহায়তা করবে যাতে ইঁদুরের সংখ্যা বাড়তে না পারে।
ঊনবিংশ শতাব্দীতে ব্রিটেনের প্রখ্যাত সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পরে যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সেই লর্ড প্যামারস্টনের নামে বিড়ালটির নামকরণ করা হয়েছে। বিড়ালটি এখন আছে বিড়াল ও কুকুরের একটি আশ্রয় কেন্দ্রে। আগামীকাল বুধবার দুপুরে বিড়ালটি পররাষ্ট্র দপ্তরের কাছে হস্তান্তর করা হবে। লন্ডনের রাস্তা থেকে উদ্ধারের পর বিড়ালটিকে এই আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিলো। কর্তৃপক্ষ বলছে, বিড়ালটি বেশ আত্মবিশ্বাসী এবং তার গায়ে বেশ জোরও আছে। কর্মকর্তারা আশা করছেন, প্যামারস্টন খুব সহজেই পররাষ্ট্র দপ্তরের ভবনে তার শত্রু ও মিত্রদের চিহ্নিত করতে পারবে। যে আশ্রয় কেন্দ্রটিতে প্যামারস্টন ছিলো তার কর্মকর্তারা বলছেন, বিড়ালটি খুব আমুদে, সে মানুষজনের সঙ্গে থাকতে পছন্দ করে। “ঈগলের মতো তীব্র চোখ তার। কোনো ইঁদুরই তাকে ফাঁকি দিতে পারবে না, বলেছেন কর্মকর্তা লিন্ডসে কুইনল্যান। বিড়ালটি এখন থাকবে ব্রিটেনের অত্যন্ত বিখ্যাত একটি ঠিকানায় যেখানে দেশটির শীর্ষস্থানীয় কূটনীতিক ও মন্ত্রীরা কাজ করেন। ডাউনিং স্ট্রিটে পাঁচ বছর আগে ল্যারি নামের বিড়ালটিকেও আনা হয়েছিলো এই আশ্রয় কেন্দ্রটি থেকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com