রবিবার, ০৭ Jun ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
ভূমিকম্প: চট্টগ্রামে হেলে পড়েছে শপিং কমপ্লেক্স

ভূমিকম্প: চট্টগ্রামে হেলে পড়েছে শপিং কমপ্লেক্স

আমার সুরমা ডটকম মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে বন্দর নগরী চট্টগ্রামের আমতলী মোড় এলাকায় একটি বহুতল শপিং কমপ্লেক্সে আরেকটি শপিং কমপ্লেক্স হেলে পড়েছে। আজ বুধবার রাত ৭টা ৫৫ মিনিটে সারাদেশে কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৩৪ কিলোমিটার গভীরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম নগরীর হকার্স মার্কেটের বিপরীতে অবস্থিত বিএম সুপার মার্কেটের ভবনটি হেলে পাশের সিদ্দিক শপিং কমপ্লেক্সের সাথে লেগে গেছে।
অপরদিকে নগরীর ঝাউতলা এলাকায় টাইটানিক বিল্ডিং নামে একটি ভবন পাশের একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া ভূমিকম্পপরবর্তী সময়ে নগরীর মাঝিরঘাট এলাকার সিম্ফোনি গার্মেন্টসে হুড়োহুড়ি করে নামতে গিয়ে দুই-তিনজন শ্রমিক সামান্য আহত হয়েছেন বলে সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার জানিয়েছেন। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর সদর দপ্তর থেকে জানানো হয়, রাজধানীতে তেমন কোন দুর্ঘটনা না ঘটলেও চট্টগ্রামের দুই একটি ঘটনা ঘটার সংবাদ পাওয়া গেছে। সেখানে আমাদের লোকজন গেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com