বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
আল্লামা শফীর বিশেষ সফর নিয়ে উত্তরাঞ্চলে তোলপাড়

আল্লামা শফীর বিশেষ সফর নিয়ে উত্তরাঞ্চলে তোলপাড়

shfisahebআমার সুরমা ডটকম হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী সম্প্রতি সফর করেছেন উত্তরের কয়েকটি জেলায়। রংপুরসহ কয়েকটি জেলায় তার এই বিশেষ সফর নিয়ে গোটা উত্তরাঞ্চলে তোলপাড় চলছে। তার এই সফর নিয়ে দলটির পক্ষ থেকে কোন প্রচারণা না হওয়ায় অনেকের মাঝে কৌতুহলের জন্ম দিয়েছে। সূত্র জানিয়েছে, কয়েকদিনের সফরের সর্বশেষে গতকাল শুক্রবার তিনি সৈয়দপুরের বিখ্যাত কাজীরহাট জামিয়াতুল আরাবিয়া কওমী মাদ্রাসায় কিছুক্ষণ অবস্থান করেছেন। তারপরেই বেলা ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার বিমানে সৈয়দপুর থেকে ঢাকা হয়ে চট্টগ্রামে চলে গিয়েছেন। আল্লামা শফীর সফর শেষে বিষয়টি গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আসে। এরপরেই পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় হয়ে কাজ শুরু করেছে তার এই বিশেষ সফর সম্পর্কে জানতে। আল্লামা শফী রংপুর বিভাগের কোন অঞ্চল বা জেলায় কী উদ্দেশে সফর করেছেন, তা এখনও স্পষ্ট নয়। সূত্রমতে, আল্লামা শফী পহেলা বৈশাখের আগের দিন বুধবার বিকালে সড়ক পথে বগুড়ায় আসেন। সেখানে তিনি চক লোকমানপুরের একটি কওমী মাদ্রাসায় দু’দিন অবস্থান করেন। এরপর সড়ক পথে রংপুর হয়ে শুক্রবার সৈয়দপুরে যান। সৈয়দপুরের কাজীরহাট জামিয়াতুল আরাবিয়া কওমী মাদ্রাসায় কিছুক্ষণ অবস্থান করে বিমানযোগে চট্টগ্রাম ফিরে যান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com