বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে যুব জমিয়তের মানববন্ধন

দিরাইয়ে যুব জমিয়তের মানববন্ধন

mআমার সুরমা ডটকম ১৭ এপ্রিল রোববার বিকাল সাড়ে ৫টায় দিরাই থানা পয়েণ্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুব জমিয়ত দিরাই উপজেলা শাখা উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা খালেদ আহমদ জায়ীমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন। বিতর্র্কিত শিক্ষানীতি-২০১০ ও শিক্ষা আইন-২০১৬ এবং ইসলাম বিদ্বেষী সিলেবাস পাঠ্যপুস্তক থেকে বাতিলের দাবিতে প্রায় শতাধিক লোকজনের উপস্থিতিতে ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের যুগ্ম-সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, সমাজসেবা সম্পাদক মাওলানা ইনামুল হক, মাওলানা ইসমাঈল আলী, মাওলানা বেলাল আহমদ, দিরাই উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা বশির আহমদ, যুগ্ম-সম্পাদক মাওলানা নুর আলী, করিমপুর ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওলানা গোলজার আহমদ, মাওলানা রেজওয়ান আহমেদ, মাওলানা নুরউদ্দিন, ছাত্র জমিয়ত দিরাই উপজেলার যুগ্ম-সম্পাদক ইস্তেকার আহমদ জাবের ও আছাদ আহমদ প্রমুখ। পরিশেষে পৌর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল লতিফের মোনাজাতের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com