সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
১০ বা ১১ মে এসএসসির ফল প্রকাশ হতে পারে

১০ বা ১১ মে এসএসসির ফল প্রকাশ হতে পারে

ssc-300x158আমার সুরমা ডটকম আগামী ১০ বা ১১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এই দুই দিনের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষা বোর্ড থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, এই দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দিতে পারবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে। প্রথা অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী ও বোর্ডের চেয়ারম্যানরা। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফলের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। গত ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৪ মার্চ। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com