সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
আমাকে খুব শিগগিরই হত্যা করা হবে: ইমরান এইচ সরকার

আমাকে খুব শিগগিরই হত্যা করা হবে: ইমরান এইচ সরকার

ffআমার সুরমা ডটকম গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জানিয়েছেন, তাকে খুব শিগগিরই হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। আজ রোববার সন্ধ্যায় তার মোবাইল ফোনে এ হুমকি দেওয়া হয় বলে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে একথা জানিয়েছেন ইমরান এইচ সরকার। ফেসবুকে তিনি জানান, “আজ সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ‘ইউনাইটেড কিংডম’ এর কোড সম্বলিত একটি নম্বর থেকে আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বলা হয়েছে আমাকে খুব শিগগিরই হত্যা করা হবে।” তিনি আরো লিখেছেন, ‘আমি জানতে চাইলাম কে বলছেন, কোথা থেকে বলছেন, কোন উত্তর দেয়া হয়নি। বারবার শুধু বলা হলো হত্যা করা হবে। কোথায়, কিভাবে খুন করবেন, জানতে চাইলে কল কেটে দিয়েছে।’ স্ট্যাটাসে ইমরান বলেন, ‘আমি জানি এটা জানানো কিংবা না জানানোতে তেমন কিছু আসে যায় না। তারপরও মনে হলো সবাইকে জানিয়ে রাখা দরকার। আর হুমকি-ধামকি দিয়ে আমাকে থামানো যাবে ভাবাটাও অবান্তর।’ তিনি আরো লেখেন, ‘যে দেশে খুন-ধর্ষণেরই বিচার হয়না, সেদেশে হুমকি তেমন বড় কোনো ঘটনা না। তাছাড়া কয়েকদিন আগে কিছু পথভ্রষ্ট রাজনীতিক নেতা আমাকে প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছিল, তার কি বিচার হয়েছে?’

গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ফেসবুকে বলেন, ‘প্রকাশ্যে হত্যার হুমকির পর আমার এক পুরনো বন্ধু জানতে চেয়েছিল, হত্যার ষড়যন্ত্রের বিচার হলে প্রকাশ্যে হুমকির বিচার হবে কিনা? আমি উত্তর দিয়েছি, আমি কৃষকের সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান হলে নিশ্চয়ই হতো।’ এর আগে ২০১৫ সালের অক্টোবর মাসে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আরাফ আল ইসলাম (আইএসবি) নামে একটি সংগঠনের পক্ষ থেকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ শোনা গেছে। ওই ঘটনায় তখন জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ইমরান এইচ সরকার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com