সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে এসিড সন্ত্রাসের বিরুদ্ধে প্রচারাভিযান অনুষ্ঠিত

দিরাইয়ে এসিড সন্ত্রাসের বিরুদ্ধে প্রচারাভিযান অনুষ্ঠিত

6আমার সুরমা ডটকম গত ১১ মে বৃহস্পতিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ‘এসিড সারভাইভারস ফাউন্ডেশন’ ও ‘দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’-এর উদ্যোগে নারীর প্রতি এসিডসহ অন্যান্য সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকের নারী; কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডসহ সকল ক্ষেত্রেই নারীর অবস্থান পুরুষের তুলনায় এখনও অনেক পিছিয়ে। নারীর এই পিছিয়ে পড়ার কারণ সামাজিক, যার ভিত্তি বিভিন্ন ধরণের নির্যাতন ও বৈষম্যমূলক আচরণ। এগুলোর মধ্যে নারীর স্বাধীন চলাফেরা ও মতামত প্রকাশে বাধা দেয়া, অপবাদ দেয়া, অপমানিত করা, বিকাশের সুযোগ থেকে বঞ্চিত করা, দুর্ব্যবহার করা, শিশুবিবাহ, যৌন নির্যাতন, যৌতুকের দাবি, পাচার ও পতিতাবৃত্তিতে নিয়োজিত করা, ধর্ষণ এবং এসিড নিক্ষেপ অন্যতম। এসিড সন্ত্রাসের শিকার হয়ে অসখ্য পরিবারের নেমে এসেছে দু:স্বপ্ন। বিশেষ করে যারা এসিড সন্ত্রাসের শিকার হয়, তারা ব্যক্তি জীবনে নানা বিড়ম্বনা ও অবহেলার শিকার হয়। তাই ছাত্রছাত্রীসহ সমাজের সকলের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে এসিড সন্ত্রাস প্রতিহত করা এবং আইনের আশ্রয় নেয়া। যাতে ভবিষ্যতে কেউ এ ধরণের কাজে সাহস দেখাতে না পারে। এসিড সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক নানা রকম লিফলেট এবং প্রশ্নোত্তর পর্ব ও পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত প্রচারাভিযানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ উদ্দিন, সহকারি শিক্ষক স্বপ্না রাণী দাস, রাশেদা আক্তার, সত্যজিৎ দে, রনদেব কুমার পণ্ডিত, মোঃ রুহুল আমিন, দি হাঙ্গার প্রজেক্টের দিরাই উপজেলা সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলাম ও করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

7

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com