বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫
আসলাম চৌধুরীর সন্ধান পেলেই গ্রেফতার

আসলাম চৌধুরীর সন্ধান পেলেই গ্রেফতার

aslam cআমার সুরমা ডটকম : মোসাদের সাথে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতারের চেষ্টা চলছে। সিএমএপি কমিশনার ইকবাল বাহার এ তথ্য জানিয়েছেন। আজ রোববার দুপুরে সিএমপির সম্মেলন কক্ষে বিট পুলিশিং নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি একথা জানান। সিএমপি কমিশনার বলেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে আসলাম চৌধুরী ভারতে বসে বাংলাদেশ সরকার উৎখাতের বৈঠকের বেশ কিছু তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে। আমরা এ ব্যাপারে আরো অনুসন্ধান করছি। ইতোমধ্যে আসলামসহ আরো কয়েকজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্থল, নৌ ও বিমানবন্দরে নিষেধাজ্ঞা জারি করে চিঠি দেওয়া হয়েছে। আর তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তার সন্ধান পেলেই তাকে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, বিএনপি নেতা আসলাম চৌধুরী সম্প্রতি ভারতে গিয়ে বিশ্বব্যাপী ইসরালী গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে একাধিক বৈঠক এবং বাংলাদেশ সরকারকে উচ্ছেদ করতে গোপন ষড়যন্ত্র করছেন বলে দেশের বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হয়। ইসরাইলের প্রভাবশালী নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর একাধিক ছবি এবং ইসরাইলি একটি অনলাইনে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে উঠে। তবে আসলাম চৌধুরী পক্ষ থেকে সরকারকে উচ্ছেদের ষড়যন্ত্রের কথা অস্বীকার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com