রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সরকার বিচলিত

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সরকার বিচলিত

amarsurma.com

asadujjaman khan kamalআমার সুরমা ডটকম ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নারায়ণগঞ্জের এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কান ধরে উঠ-বস করার ঘটনায় সরকার বিচলিত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কোন শিক্ষককেই অসম্মান করা উচিৎ নয়। এ ঘটনায় আমরা বিচলিত। আজ বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মালিতে ঝড়ের কবলে পড়ে নিহত দুই বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত অপরাধীদের হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবশ্যই ধরা হবে। অপরাধ যেই করুক তাদের আইনের আওতার নিয়ে আসা হবে।  ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে  শ্যামল কান্তি নামে ওই শিক্ষককে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। তার আগে ওই শিক্ষককে জনসম্মুখে কান ধরে উঠবস করানোর অভিযোগ ওঠে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান এর বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com