শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের
মুস্তাফিজকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের অপপ্রচার!

মুস্তাফিজকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের অপপ্রচার!

mustafiz_115189_130501আমার সুরমা ডটকম ক্রিকেট মাঠে অনেক বড় বড় তারকাকেই দেখা যায় সুন্দরী বান্ধবী বা স্ত্রীকে নিয়ে হাজির হতে। এ তালিকায় আছে অনেক বাংলাদেশি খেলোয়াড়ের নামও। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। অভিষেকের পর থেকেই নিজের বোলিং দিয়ে কোটি মানুষের মন জয় করে নিয়েছেন এই তারকা বোলার। অল্প সময়ের মধ্যে বিশ্বক্রিকেটে নিজের আসন পাকাপোক্ত করলেও তাঁকে ঘিরে এতদিন মেয়েবন্ধু সংক্রান্ত কোনো আলোচনা ছিল না। কিন্তু এ নিয়ে আলোচনার সূত্রপাত করল ভারতের কয়েকটি সংবাদমাধ্যম। ইন্ডিয়ান এক্সপ্রেস এবং কলকাতার আনন্দবাজার গ্রুপের ট্যাবলয়েড পত্রিকা  ‘এবেলা’ একটি মেয়ের সঙ্গে মুস্তাফিজের ছবি ছেপে মেয়েটিকে তাঁর মেয়েবন্ধু হিসেবে দাবি করেছে। এ ছাড়া ভারতের বেশ কয়েকটি অনলাইনও এই বিষয়ে খবর প্রকাশ করেছে।
‘মুস্তাফিজের সঙ্গে কে এই মেয়েটি’ শিরোনামে আজ একটি প্রতিবেদন প্রকাশ করে আনন্দবাজার গ্র“পের পত্রিকাটি। যেখানে মুস্তাফিজের সঙ্গে ওই মেয়ের রোমান্টিক সম্পর্ক খোঁজার চেষ্টা করা হয়েছে। অনুমাননির্ভর ওই প্রতিবেদনে তাঁকে মুস্তাফিজের ‘গ্রামের মেয়ে’ বলে উল্লেখ করা হয়। তবে ছবির এই মেয়েটি মুস্তাফিজের গ্রামের কোনো মেয়ে নয়। গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল কাশেম মো. মহিউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কালীগঞ্জের তেঁতুলিয়ায় মুস্তাফিজের বাড়িতে হাজির হন। একই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক লাখ টাকার চেক দেওয়া হয় আইপিএল-জয়ী মুস্তাফিজকে।
সে সময় গ্রুপ ছবির পাশাপাশি মুস্তাফিজের সঙ্গে এককভাবেও ছবি তোলেন কেউ কেউ। মুস্তাফিজের সঙ্গে এককভাবে ছবি তোলেন জেলা প্রশাসকের মেয়েও। আর এই ছবিটা নিয়েই প্রচার চালাচ্ছে ভারতের সংবাদমাধ্যম। এই ছবি প্রকাশ হওয়ার পরেই মুস্তাফিজের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়ে গেছে চর্চা। তবে ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’ (আইপিএল) কাঁপানো মুস্তাফিজুর অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
তবে এর আগেও যে মুস্তাফিজের মেয়েবন্ধু নিয়ে আলোচনা হয়নি তা কিন্তু নয়। সর্বশেষ এশিয়া কাপের সময় টাইগারদের অধিনায়ক মাশরাফি জানিয়েছিল, মুস্তাফিজের অনেক ভক্ত থাকলেও এখনো কোনো মেয়েবন্ধু নেই। সে সময়ে ম্যাচ শুরুর আগে টেলিভিশনে মাশরাফি ও মুস্তাফিজের ব্যক্তিগত এবং ম্যাচ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনার একটি ভিডিওবার্তা প্রকাশ হয়। সেই ভিডিওটিতে মজা করতে করতে একপর্যায়ে মেয়েবন্ধুর প্রসঙ্গটি সামনে চলে আসে। এই প্রসঙ্গে মুস্তাফিজ কোনো কথা না বলে শুধুই হেসেছেন এবং হাসিয়েছেন সবাইকে। কিন্তু মেয়েবন্ধু নিয়ে মুস্তাফিজের কাছ থেকে কোনো কথাই স্পষ্টভাবে প্রকাশ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com