সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
সব আদালতে ১৫ দিনের মধ্যে ইন্টারনেট সংযোগের নির্দেশ

সব আদালতে ১৫ দিনের মধ্যে ইন্টারনেট সংযোগের নির্দেশ

আমার সুরমা ডটকম :

internet1438601639আগামী ১৫ দিনের মধ্যে সরকারি ব্যয়ে দেশের সব আদালতে ইন্টারনেট সংযোগ স্থাপনের নির্দেশ দিয়ে সার্কুলার জারি করেছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত ‘সরকারি ব্যয়ে দপ্তরে ইন্টারনেট সংযোগ স্থাপন’ সংক্রান্ত সার্কুলারে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের সঙ্গে সব অধস্তন আদালতের সঙ্গে যোগাযোগ তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং দ্রুত বার্তা আদান-প্রদান তথা বিচার প্রশাসনের দাপ্তরিক কাজকর্মের গতি আনায়নের লক্ষে দেশের সব আদালত/ট্রাইব্যুনালে ইন্টারনেট সংযোগ স্থাপন করা অপরিহার্য।’ ‘সরকারি ব্যয়ে দাপ্তরিক ইন্টারনেট সংযোগ ও ব্যবহার নীতিমালা ২০০৪ অনুযায়ী সব আদালত/ট্রাইব্যুনাল ইন্টারনেট স্থাপনের প্রাধিকারভূক্ত।’
সার্কুলারে আরো বলা হয়, ‘এমতবস্থায় সরকারি ব্যয়ে দাপ্তরিক ইন্টারনেট সংযোগ ব্যবহার ও নীতিমালা ২০০৪ এর বিধি বিধান যথাযথভাবে প্রতিপালনক্রমে জরুরি ভিত্তিতে দেশের সব আদালত/ট্রাইব্যুনালে ইন্টারনেট সংযোগ স্থাপনক্রমে ১৫ কার্যদিবসের মধ্যে অত্র কোর্টকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’ ২৯ জুলাই সব জেলা জজ, মহানগর দায়রা জজ, বিভাগীয় বিশেষ জজসহ অধস্তন সব আদালতের প্রতি এ সার্কুলার জারি করা হয়। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com