সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
সিসিকের উদ্যোগে নগরীতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা

সিসিকের উদ্যোগে নগরীতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা

sicicআমার সুরমা ডটকম সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিলেট মহানগরীর গুরুত্বপূর্ন স্থানে উন্নত প্রযুক্তিসমৃদ্ধ সিসি ক্যামেরা বসানো হচ্ছে। আগামী রোববার (১২ জুন) থেকে পরীক্ষামূলকভাবে এই সিসি ক্যামেরা চালু করা হবে। সিলেট মহানগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে সুরমা মার্কেট পয়েন্ট-সিটি পয়েন্ট হয়ে জিন্দাবাজার পর্যন্ত এই সিসি ক্যামেরার আওতায় থাকবে। অন্যদিকে আরেকটি অংশে সিটি পয়েন্ট থেকে বন্দরবাজার হয়ে সোবহানীঘাট পয়েন্ট এবং এরপর সোবহানীঘাট থেকে নাইওরপুল পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় থাকবে।
সিটি কর্পোরেশনের প্রকল্পের আওতায় ১৮ লাখ টাকা ব্যয়ে এই কাজ বাস্তবায়িত হচ্ছে। টেন্ডারের মাধ্যমে গ্লোবাল ট্রেড কর্পোরেশন নামক প্রতিষ্ঠান এই প্রকল্পের আওতায় ৮টি পিডিজেড এবং ১৪টি ভেরি ফোকাল বুলেট ক্যামেরা লাগাবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি তার টানানো, ক্যাসিং বসানো এবং ১০টি ক্যামেরা বসানোসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করেছে। অবশিষ্ট ক্যামেরা আগামী শনিবারের মধ্যে সম্পন্ন করা হবে-জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই সিসি ক্যামেরার মনিটর থাকবে কোতয়ালী মডেল থানায়।
sccকোতয়ালী মডেল থানার ওসি সোহেল আহমদ এই কাজ বাস্তবায়ন করতে এগিয়ে আসায় সিলেট সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইনশৃংখলা রক্ষার কাজে এই সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। শুধু অপরাধী সনাক্ত করাই নয়, এই সিসি ক্যামেরা নগরীর যানজট পরিস্থিতি পর্যবেক্ষন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতেও সহায়তা করবে।
এদিকে এই ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, যেসব সিসি ক্যামেরা বসানো হচ্ছে সেই সব ক্যামেরা উন্নত প্রযুক্তিসমৃদ্ধ। তারপরও এইসব সিসি ক্যামেরা বসানোর পর ক্যামেরাগুলো সঠিকভাবে কাজ করছে কীনা এবং ক্যামেরার মাধ্যমে যথাযথভাবে চিহ্নিত করা যাচ্ছে না এসব বিষয় পরীক্ষা করা হবে। এনামুল হাবীব জানান, পরবর্তীতে আবারও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে পুরো মহানগরীর গুরুত্বপূর্ণ জায়গা সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com