বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারের তথ্য নিতে সচিবালয়ে বার্নিকাট

সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারের তথ্য নিতে সচিবালয়ে বার্নিকাট

আমার সুরমা ডটকম: বিশেষ অভিযান চালিয়ে জঙ্গি গ্রেপ্তারের নামে গণগ্রেপ্তারের বিষয়ে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত যুক্তর‍াষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বুধবার দুপুরে সচিবালয়ে তার সঙ্গে বৈঠকের পর আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রদূত চলমান অভিযানে গ্রেপ্তারের বিষয়ে জানতে চেয়েছেন।

“তিনি (রাষ্ট্রদূত) বলেছেন, এটা হিউজ নাম্বার গ্রেপ্তার করা হয়েছে,” বলেন মন্ত্রী।

গত এক বছরে সন্দেহভাজন জঙ্গি হামলায় লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট, বিদেশি, ধর্মীয় স্থান লক্ষ্য করে হামলার পর গত ৫ জুন চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী খুনের পর ‘সাঁড়াশি অভিযান’ শুরু করেছে পুলিশ।

সপ্তাহব্যাপী এই অভিযানের প্রথম তিন দিনে গ্রেপ্তার ৮ হাজার জনের মধ্যে অন্তত ২১ শ’ জন বিএনপির নেতা-কর্মী বলে দলটির দাবি।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আগের মতো এদিনও বলেন, পুলিশের এই অভিযানের কোনো ‘রাজনৈতিক উদ্দেশ্য নেই’। ‘টার্গেট কিলিং’, রোজা ও ঈদকে সামনে রেখে নিরাপত্তার অংশ হিসেবে এই পদক্ষেপ বলে রাষ্ট্রদূতকেও জানান তিনি।

বার্নিকাটের তোলা ‘হিউজ নাম্বারের’ বিষয়ে আসাদুজ্জামান খাঁন বলেন, “আমি তাকে বলেছি, বাংলাদেশে ৬৩০টি থানা রয়েছে। প্রতি থানায় যদি প্রতিদিন ২০ জনও গ্রেপ্তার হয়, তাহলেও সংখ্যা অনেক হয়।

“এছাড়া অন্যান্য সময় সারাদেশে গড়ে বিভিন্ন অভিযোগে ২ হাজার আটক বা গ্রেপ্তার হয়। সুতরাং সেই বিবেচনায় সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারের সংখ্যার সঙ্গে তেমন একটা তারতম্য নেই।”

যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা পরোয়ানাভুক্ত আসামি এবং সন্দেহভাজন জঙ্গি বলে দাবি করেন তিনি।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনের অভিযানে সারাদেশে মোট ১৬৬ জন জঙ্গি গ্রেপ্তার করা হয়েছে। গত চারদিনে মোট গ্রেপ্তারের সংখ্যা ১১ হাজার ৩০৭ জন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com