বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
‘গুলশান হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য গোয়েন্দা প্রধানদের বরখাস্ত করা উচিৎ’

‘গুলশান হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য গোয়েন্দা প্রধানদের বরখাস্ত করা উচিৎ’

ersadআমার সুরমা ডটকমগুলশানের আর্টিজান রেস্টুরেন্টে হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য দেশের গোয়েন্দা প্রধানদের বরখাস্তের দাবি জানিয়েছেন জাতীয়পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, এত বড়ো বাহিনী থাকা সত্ত্বেও গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিরা ঢুকলো কিভাবে? তবে এই হামলার জন্য প্রকারান্তরে পশ্চিমাদের দায়ী করেন। আর জঙ্গি ইস্যু সমাধানে সব দলকে নিয়ে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি দৌলতপুর গ্রামে নর্থ’স এগ মুরগি ফার্ম পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এরশাদ। তিনি আরো বলেন,‘গুলশান হামলায় প্রথমে বিদেশিদের হত্যা করা হয়েছে। বাঙালিদের গায়ে হাত দেওয়া হয়নি। বাঙালি একটি ছেলে মারা গেছে। প্রশ্ন হলো, কেন বিদেশিদের মারা হলো। এর উত্তর আমি দিচ্ছি।’ এই উত্তর দিতে গিয়ে সাবেক এই রাষ্ট্রপতি ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান ধ্বংসের ঘটনায় পশ্চিমা শক্তিগুলোকে দায়ী করেন। তিনি পশ্চিমাদের উদ্দেশে বলেন,‘তোমরা মারছো। তারা প্রতিশোধ নিয়েছে। কিন্তু সাহস করে কেউ কিছু বলতে পারছে না।’
এরশাদ বলেন,‘গুলশানে এতো বড় হত্যাকা- ঘটলো, এতো অস্ত্রপাতি নিয়ে জঙ্গিরা ঢুকল। কিন্তু তাদের এভাবে ঢোকার কথা না। জঙ্গিদের ব্যাপারে গোয়েন্দাদের কোনও খোঁজ-খবর ছিল না। ইন্টেলিজেন্স বিভাগ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই গোয়েন্দা প্রধানদের বরখাস্ত করা উচিৎ।’ সমস্যা সমাধানে আলোচনায় বসার আহ্বান জানিয়ে এরশাদ বলেন,‘আসুন, বসে আলোচনা করি। আমরা সুস্থধারার রাজনীতি করি। তাই আসুন, সন্ত্রাস আর ভাঙচুরের রাজনীতি বন্ধ করি। যেসব দল সুস্থধারার রাজনীতি করে তাদের নিয়ে বসা যায়। তবে কাজটি সরকারকে করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com