বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
বয়স ১৮-তে আটকে দিতে চান? যা করতে পারে ডালিম

বয়স ১৮-তে আটকে দিতে চান? যা করতে পারে ডালিম

dalimআমার সুরমা ডটকমবয়স বেড়ে চলেছে বলে যারা হা হুতাশ করছেন তাদের দুশ্চিন্তা দূরীকরণের উপকরণ পেয়েছেন বিজ্ঞানীরা। তারা বলেন, ডালিম মানুষের বয়স বৃদ্ধির হার উল্লেখযোগ্য হারে কমাতে পারে। এই ফলের মলিকিউল ব্যবহার করে অন্ত্রের জীবাণু পেশির কোষ তৈরি করে। আর তা মানুষের দেহে বয়সের ছাপ ফেলতে দেয় না।

বয়স বৃদ্ধির সঙ্গে আমাদের দেহের পরিচালিকা শক্তি মাইটোকন্ড্রিয়া। এটি ক্রমেই শক্তি হারাতে থাকে বয়স বৃদ্ধির সঙ্গে। বয়সের সঙ্গে আরো অন্যান্য রোগেরও কারণ হয় এটি। সুইজারল্যান্ডের ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লুসানে (ইপিএফএল) এবং আমাজেন্টিস কম্পানির বিজ্ঞানীরা কোষের ক্ষমতা ফিরিয়ে আনতে এবং মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতা পুনরুদ্ধারে একটি বিশেষ উপাদান খুঁজে পেয়েছেন যার নাম উইরোলিথিন এ। বিজ্ঞানী প্যাট্রিক অ্যাবিশ্চার জানান, মাইটোকন্ড্রিয়াকে পরিষ্কার করার একমাত্র উপাদান এটি। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান এটি। এটা শক্তিশালী ও কার্যকর।

বিজ্ঞানীরা এ উপাদান নিয়ে পরীক্ষা শুরু করেন। তারা বেছে নেন নেমাটোড সি এলিগানস-এর ওপর। এই ক্রিমির ওপর গবেষণা চালান তারা। এরা মাত্র ৮-১০ দিনেই বয়স্ক হয়ে যায়। উইরোলিথিন প্রয়োগে এই কৃমির বয়স ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই মলিকিউল নিয়ে বিভিন্ন প্রাণীর ওপর গবেষণা চালান তারা।

ডালিমে সরাসরি এই জাদুকরী উপাদানটি নাই। তবে এর মলিকিউল উইরোলিথিনে রূপান্তরিত হয়। তবে ইউরোলিথিন উৎপাদনের পরিমাণে ভিন্নতা আসতে পারে। এটা নির্ভর করে অন্ত্রের মাইক্রোবায়োমের ওপর। বিজ্ঞানীরা এখন মানুষের ওপর এই মলিকিউল নিয়ে পরীক্ষা চালাচ্ছেন। গবেষণাপত্রটি নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com