শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সুনামগঞ্জে পানিতে নিখোঁজ চার জনের লাশ উদ্ধার

সুনামগঞ্জে পানিতে নিখোঁজ চার জনের লাশ উদ্ধার

amarsurma.com
নৌকা ডুবিতে দিরাইয়ের ২ জনের মৃত্যু, আহত ৪

log-lasআমার সুরমা ডটকমসুনামগঞ্জে বন্যা ও হাওরের পানিতে নিখোঁজের দুইদিন পর তিন শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলাবর দুপুরে জেলা সদরে একজন, ধর্মপাশায় একজন ও ছাতকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। মৃতরা হলেন সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকার আলমাছ আলীর ছেলে সরবত আলী (১৩), ছাতকের গোয়াগাও গ্রামের কামরুজ্জামানের ছেলে তৌহিদুজ্জামান রাসান (১১), বদরুজ্জামান খসরুর ছেলে হামিদুজ্জামান আবিদ (১৪) এবং ধরমপাশা উপজেলার মলয়শ্রী গ্রামের জেলে লনী দাস (৫০)। মৃতদের মধ্যে তিনজন বন্যার পানিতে ও একজন হাওরে মাছ ধরতে গিয়ে রবিবার নিখোঁজ হয়েছিল।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বন্যার পানিতে ডুবে সরবত আলী নিখোঁজ হন। মঙ্গলবার নবীনগরের পার্শবর্তী মাইজবাড়ি গ্রামের বন্যার পানিতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। ধর্মপাশা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, সকালে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ লনী দাসের লাশ স্থানীয় লোকজন উদ্ধার করে। ছাতক থানার ওসি আশিক সুজা মামুন জানান, বাড়ির পাশে বন্যার পানিতে খেলতে গিয়ে নিখোঁজ হওয়া তৌহিদুজ্জামান ও বদরুজ্জামানের লাশ বাড়ির পাশের হাওর থেকে স্থানীয়রা উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com