শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
১৮ লাখ টাকা খরচ করে গরুর বিয়ে

১৮ লাখ টাকা খরচ করে গরুর বিয়ে

Strange-Storyআমার সুরমা ডটকম ডেক্সআমন্ত্রিত অতিথি ৩০০ জন। বিয়ে দিতে তৈরি ছিলেন দুই পুরোহিত। নিয়মের কোনো নড়চড় হয়নি। ১৮ লাখ টাকা খরচ করে হিন্দুরীতি মেনেই বিয়ে হল পুনম আর অর্জুনের। নিজেদের চার পা এখন থেকে হলো আট। অবাক হচ্ছেন! মানুষে মানুষে বিয়ে করলে যদি চার হাত এক হয়, তো বলদ-গরুতে বিয়ে করলে আট পা’ই তো এক হবে! গা ভর্তি সোনার গয়না আর লাল টকটকে বেনারসি শাড়ি পরে বিয়ের মণ্ডপে যে দাঁড়িয়েছিলেন, সেটি আসলে একজন গরু। নাম পুনম। আর বর অর্জুন তারই প্রতিবেশি। সম্প্রতি গুজরাটের এক প্রত্যন্ত গ্রামে এই বিয়ের অনুষ্ঠানটি হয়েছে। নিমন্ত্রিত অতিথিরা তো ছিলই, খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিয়ে দেখতে ভিড় করেন আশেপাশের গ্রামের মানুষেরাও। আর বিয়ের মেনু? কি ছিলনা তাতে! গুজরাতি স্পেশাল ডাল, ফুলওয়ারি, লাডভা আরো কত কিছু। অতিথিদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিল বাদ্যযন্ত্রের দলও। আমন্ত্রিতদের তালিকায় ছিল প্রতিবেশিদের গরুও। আর বিয়ে শেষে পালকিতে চেপে পুনম রওনা দেয় শ্বশুর বাড়িতে। একটা ট্রাকের উপরে রাখা ছিল পালকিটা। শ্বশুর বাড়ি যাওয়ার সময় কনের চোখে জল না এলেও মালিকের চোখ কিন্তু ছলছল ছিলই। পুনমের মালিক বিজয়ভাই বলেন, ’৩০ বছর ধরে গরু রয়েছে আমার বাড়িতে। গরু নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই এই প্রয়াস।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com