সোমবার, ১৩ Jul ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সুনামগঞ্জের হাওরে আবাসিক স্কুল হবে: প্রধানমন্ত্রী

সুনামগঞ্জের হাওরে আবাসিক স্কুল হবে: প্রধানমন্ত্রী

amarsurma.com

shekh hasin-0আমার সুরমা ডটকমসুনামগঞ্জের হাওর এলাকায় আবাসিক স্কুল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নৌকায় করে হাওরের বড় বড় ঢেউ পাড়ি দিয়ে শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করে। তাদের নিরাপত্তার জন্যই এ ব্যবস্থা হবে। বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। সুনামগঞ্জের হাওর এলাকা সম্পর্কে অভিজ্ঞতা আছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি হাওর এলাকায় ঘুরেছি। একইভাবে পাহাড়েও গিয়েছি। আবাসিক স্কুল প্রতিষ্ঠার জন্য দুর্গম হাওর ও পাহাড়ি এলাকার কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করতে হবে। সেখানে আবাসিক স্কুল গড়ে তোলা হবে। এতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে। একইসঙ্গে এসব এলাকায় ঝরে পড়া শিক্ষার্থীর হার কমবে।’
ছাত্রীদের ভালো ফলে আনন্দ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, শিক্ষার ক্ষেত্রে ছেলে-মেয়ে সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। এরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। একসময় মেয়েরা পিছিয়ে ছিল, এখন তারা এগিয়ে যাচ্ছে। সবাইকে এগিয়ে যেতে হবে। ভিডিও কনফারেন্স প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের কারণেই আজ এভাবে ঢাকা থেকে দুটি জেলায় সরাসরি কথা বলা সম্ভব হয়েছে। আমরা মতবিনিময় করতে পারছি।’ এ সময় সব ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর শেখ হাসিনা জোর দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com