মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য উত্তর আটলান্টিকে মস্কোর সাবমেরিন: যুক্তরাষ্ট্র-রাশিয়া সমুদ্র সংঘাত তীব্র হচ্ছে
অল্পের জন্য হামলা থেকে বাঁচলেন মের্কেল

অল্পের জন্য হামলা থেকে বাঁচলেন মের্কেল

mercelআমার সুরমা ডটকম ডেক্সঅল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে বেঁচে গেলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্র সফরকালে মের্কেলের ওপর এ হামলা চালানোর চেষ্টা করা হয়। হামলা চেষ্টাকারীকে আটক করেছে পুলিশ। চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী বহুস্লাভ সোবোক্তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে বৃহস্পিতবার প্রাগে পৌঁছান অ্যাঙ্গেলা মের্কেল। তার গাড়ি বহর যখন প্রাগ বিমানবন্দর থেকে মূল শহরের দিকে যখন যাচ্ছিল, তখন একটি কালো মার্সিডিজ গাড়ি সেই বহরে প্রবেশের চেষ্টা করে। বহরে থাকা পুলিশের গাড়ি থেকে ওই মার্সিডিজের চালককে সতর্ক করে দেওয়া হয়। তাকে বহরে প্রবেশে বারণ করা হয়। কিন্তু সে নিষেধাজ্ঞা অমান্য করলে পুলিশের একটি গাড়ি ওই মার্সিডিজটির পথ আটকানোর চেষ্টা করে। তবে এসময় মার্সিডিজটি পাশ কাটিয়ে মের্কেলের গাড়ির আরও কাছাকাছি চলে যায়। বেগতিক বুঝে পুলিশ চলন্ত অবস্থাতেই ঘিরে ফেলে মার্সিডিজটিকে। না থামলে গুলি চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়। এরপর ওই সন্দেহভাজন ব্যক্তি গাড়ি থামায়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাগ পুলিশের মুখপাত্র জোসেফ বোক্যান বলেন, ‘হামলা চেষ্টাকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অপরাধ চেষ্টার, বিশেষ করে এক কর্মকর্তার বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি প্রাগের গোয়েন্দা কর্মকর্তারা তদন্ত করে দেখছেন।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com