বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
হবিগঞ্জের ২ রাজাকারের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৯ সেপ্টেম্বর

হবিগঞ্জের ২ রাজাকারের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৯ সেপ্টেম্বর

ainআমার সুরমা ডটকমএকাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার পলাতক দুই রাজাকারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের  নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে এই দুই আসামির পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে গাজী এমএইচ তামিমকে নিয়োগ দেওয়া হয়েছে। পলাতক দুই আসামি হলেন-হবিগঞ্জের লাখাউ উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. লিয়াকত আলী ও কিশোরগঞ্জের আমিনুল ইসলাম ওরফে রজব আলী। প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর এ সময় রানা দাশ গুপ্ত ও রেজিয়া সুলতানা চমন আদালতে উপস্থিত ছিলেন। এরআগে ১৮ মে তাদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com