সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
কিবরিয়া হত্যা মামলায় মেয়র আরিফুল হকের জামিন

কিবরিয়া হত্যা মামলায় মেয়র আরিফুল হকের জামিন

arifulhuoqeআমার সুরমা ডটকমসাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও  মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ আরিফুল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মঈনুল হোসেন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আব্দুল হালিম কাফি। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশিরউল্লাহ। এর আগে গত ৯ আগস্ট আরিফুল হক চৌধুরীকে কেন জামিন দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ২০০৫ সালের জানুয়ারি মাসে সিলেটের বৈদ্যনাথ তলায় গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবিরিয়াসহ পাঁচজন নিহত হন। আহত হন আরো ৪৩ জন। এই ঘটনার পরদিন থানায় মামলা করা হয়। পরবর্তীতে সম্পূরক চার্জশিটে মেয়র আরিফুল হককে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com