শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
প্রাথমিক শিক্ষায় অনন্য অবদানের জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসক ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ মনোনীত

প্রাথমিক শিক্ষায় অনন্য অবদানের জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসক ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ মনোনীত

dc-sআমার সুরমা ডটকম‘স্কুলে বিদ্যা অর্জন/মঞ্চে গান/মাঠে খেলাধুলা/জমিতে ধান।’ সুনামগঞ্জে যোগদানের পরই এই অঞ্চলের পারিপার্শিক ও আর্তসামাজিক অবস্থা পর্যবেক্ষণ করে কবির মতো ছন্দোবদ্ধে এই লাইন ক’টি বেধেছিলেন তিনি। পরবর্তীতে লিফলেট ও স্টিকার আকারেও এগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, যোগদানের পরই তিনি সুনামগঞ্জের শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলনে গতি এনে দেন। অফিসিয়াল ট্যুরেও রাস্তার ধারে বিদ্যালয় পেলে হঠাৎ ডুকে পড়েন। শুধু পরিদর্শনই নন রীতিমতো মাস্টারিও করেছেন! হাতে-কলমে শিখিয়েছেন শিক্ষার্তীদের। দিয়েছেন শিক্ষা সংক্রান্ত নানা টিপস। জেলার প্রত্যন্ত এলাকার একাধিক বিদ্যালয়ে এভাবে উপস্থিত হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের চমকে দিয়েছেন তিনি। এতে শিক্ষক ও শিক্ষার্থীরাও উজ্জীবিত হয়েছেন। এবার তাঁর এই শিক্ষায় অনন্য অবদানের জন্য সরকারিভাবে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হলেন। তিনি সুনামগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে হাওর-ভাটির জেলা সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য সিলেট বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন তিনি। ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬’ প্রদান সংক্রান্ত বিভাগীয় বাছাই কমিটির সভায় গত ৩০ আগষ্ট তাকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত করা হয়। ওইদিন বিভাগীয় কমিশনার সিলেট-এঁর সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মনোনিত করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, যোগদানের পরই জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রাথমিক শিক্ষার অগ্রগতিতে সুনামগঞ্জে বিশেষ ভূমিকা পালন করছেন। প্রতিটি উপজেলায় শিক্ষার মানন্নোয়ন বিষয়ক সভা-সমাবেশসহ অভিভাবকদের সঙ্গেও তিনি নানা অনুষ্ঠানে কথা বলছেন। হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com