বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
ওসমানীনগরে ইমামের ফাঁস লাগানো লাশ উদ্ধার

ওসমানীনগরে ইমামের ফাঁস লাগানো লাশ উদ্ধার

imam-300x203আমার সুরমা ডটকমসিলেটের ওসমানীনগরে মসজিদ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুর রহমান নামে এক ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার হাত-পা বাঁধা ছিল। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। আব্দুর রহমান উপজেলার সাদিপুর ইউনিয়নের দক্ষিণ মোবারকপুর (আন্দারকোনা) জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার সোনাপুর গ্রামের আব্দুল বারির ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে মুসল্লিরা স্থানীয় আন্দারকোনা মসজিদে নামাজ পড়তে গিয়ে ইমামের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে কয়েকজন মুসল্লি ঘরে ঢুকে হাত-পা বাঁধা অবস্থায় ইমামকে ঝুলতে দেখেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার কওে নিয়ে আসে। নিহত ইমামের বড় ভাই জইন উদ্দিন জানান, কে বা কারা তাকে হত্যা করছে তারা বলতে পারছেন না। তার সঙ্গে কারো বিরোধ ছিল কি না সে বিষয়েও কিছু বলতে পারছেন না তিনি। জানতে চাইলে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল চৌধুরী বলেন, নিহত ইমামের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাত-পা বেঁধে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ঝুলিয়ে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com