বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ফরাসি দ্বীপ থেকে উদ্ধারকৃত ডানার খন্ডাংশ নিখোঁজ মালয়েশীয় বিমানেরই

ফরাসি দ্বীপ থেকে উদ্ধারকৃত ডানার খন্ডাংশ নিখোঁজ মালয়েশীয় বিমানেরই

আমার সুরমা ডটকম ডেক্স :

ফরাসি দ্বীপ থেকে উদ্ধারকৃত ডানার খন্ডাংশ নিখোঁজ মালয়েশীয় বিমানেরই
ভারত মহাসাগরীয় ফরাসি দ্বীপ রিইউনিয়ন থেকে উদ্ধারকৃত বিমানের ডানার খন্ডাংশ নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজ এমএইচ ৩৭০-এর বলে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিশ্চিত করেছেন। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ফ্রান্সে উদ্ধারকৃত ওই ধ্বংসাবশেষ পরীক্ষারত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সেটি ওই উড়োজাহাজের বলে নিশ্চিত হয়েছেন। ২০১৪ সালের মার্চ মাসে ২৩৯জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে উড্ডয়নের পর নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের এই উড়োজাহাজ। পরে রাডারের তথ্যে বিমানটি নির্দিষ্ট রুট ছেড়ে পুরোপুরি উল্টোদিকে ভারত মহাসাগরের দিকে চলে যায় বলে ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু তারপর থেকে বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক অনুসন্ধানেও বিমানটির কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। গত এক সপ্তাহ আগে ভারত মহাসাগরীয় দ্বীপ রিইউনিয়নে ওই খ-াংশ পাওয়া যায়।
বুধবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেন, বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকে গত ৫১৫দিন বিমানের যাত্রীদের পরিবারগুলো যে দুঃসহ চাপ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে এসেছে তা বর্ণনাতীত। আমাদের কাছে এখন বাস্তব প্রমাণ আছে যে, ফ্লাইট এমএইচ৩৭০ মর্মান্তিকভাবে ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে শেষ হয়েছিল। তবে বিমানটি কেন বিধ্বস্ত হয়েছিল, তা এখনও অনুদ্ঘাটিত।
নাজিব রাজাক বলেন, মর্মান্তিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাইকে আমি আশ্বস্ত করতে চাই- বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ খুঁজে বের করতে সম্ভাব্য সব কিছুই করব আমরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com