বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে বজ্রপাতে নিহত ৩, আহত ৬

দিরাইয়ে বজ্রপাতে নিহত ৩, আহত ৬

আমার সুরমা ডটকমদিরাইয়ে পৃথক বজ্রপাতে ৩ জন নিহত ও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এক বজ্রপাতে ২ জন নিহত ও ৬ জন আহত হয়। একই ইউনিয়নের করিমপুর গ্রামের সামনের হাওরে মাছ ধরা অবস্থায় ১ জন মারা যায়। সূত্র মতে, মাটিয়াপুর গ্রামের হতাহতরা সাকিতপুর গ্রামের সামনের হাওরে কাটুয়া বিলের শ্রমিক হিসেবে কাজ করতো। তারা সকালে বিলে গাছের বড় ডাল ফেলতে থাকলে এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে ২ জন মারা যায় ও ৬ জন আহত হয়। নিহতরা হলেন গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে শামিম আহমদ (৩৮) ও আব্দুল হাকিমের ছেলে তোহুর মিয়া (৩৩)। আহতরা হলেন একই গ্রামের মৃত হাবিজ উল্লাহর ছেলে আব্দুল হামিদ (২৮), মৃত রহমত উল্লাহর ছেলে ফারুক আহমদ (৫০), নিয়ামত উল্লাহর ছেলে ছোরত আলী (৫০), মৃত আব্দুল হেকিমের ছেলে হোসেন মিয়া (৪৫), মৃত কুতুব উদ্দিনের ছেলে সবুজ মিয়া (৩৪), সাত্তার মিয়ার ছেলে রুবেল মিয়া (১৮)। এদিকে একই ইউনিয়নের করিমপুর গ্রামের সামনের হাওরে মাছ ধরা অবস্থায় নাছিরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সেমরান মিয়া (১২) সকাল ৮টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয়। এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com