শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
বুশের সঙ্গে মিশেল ওবামার ছবিতে মেতেছে ইন্টারনেট

বুশের সঙ্গে মিশেল ওবামার ছবিতে মেতেছে ইন্টারনেট

buseআমার সুরমা ডটকম ডেক্সফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি ছবিকে ঘিরে যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরগরম হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকানদের একটি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে ওবামা দম্পতির সঙ্গে বুশের দেখা হয়েছিল। সেখানেই এই ছবিটি তোলা হয়। ছবিতে দেখা যাচ্ছে মিশেলের কাঁধে মাথা রেখেছেন বুশ। মিশেলও পেছন থেকে বুশকে ধরে রেখেছেন। প্রেসিডেন্ট ওবামাকে পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ছবিটিতে। আর কিছুদিন বাদেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে বেশ তিক্ততা ছড়িয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্রেট হিলারি ক্লিনটনের চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এই রাজনৈতিক বিতর্কে ইতিমধ্যে ওবামাও নিজেকে জড়িয়েছেন।

বুশের পরই প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হয়েছিল ওবামাকে। যে সময়টাতে দায়িত্ব গ্রহণ করেন সেটাকে আমেরিকার জন্য সুসময় বলা যায় না। বিশেষ করে আফগানিস্তান ও ইরাক যুদ্ধ নিয়ে দেশের ভেতরে-বাইরে নানা চাপের ভেতর ছিল ওয়াশিংটন। রিপাবলিকানদের সঙ্গে রাজনৈতিক দূরত্ব ও সেই সময়ের কথা ভুলে বুশের সঙ্গে আন্তরিকতাকে অনেকেই মিশেলের ‘রাজনৈতিক অ্যামনেশিয়া’ হিসেবে বর্ণনা করছেন। যে অনুষ্ঠানে এই ছবিটি তোলা হয়েছে সেখানেই অভ্যাগতদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিভ্রাটে পড়তে হয়েছিল বুশকে। এক ফ্রেমের মধ্যে সবাইকে আঁটাতে পারছিলেন না। ওবামাকে সামনে দিয়ে যেতে দেখে হাতের ফোনটি এগিয়ে দেন বুশ। প্রেসিডেন্টও সানন্দে তার হোয়াইট হাউজ পূর্বসূরির ছবি তুলে দেন। এই ঘটনার ভিডিওটিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সূত্র: নিউ ইয়র্ক টাইমস/এমএএস

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com