সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
রাজা-রানী সেজে সিংহাসনে, ডিসির বিরুদ্ধে দুদকের চিঠি

রাজা-রানী সেজে সিংহাসনে, ডিসির বিরুদ্ধে দুদকের চিঠি

raja-raniআমার সুরমা ডটকমএকাধিক বিদায়ী সংবর্ধনা নেয়ার ইস্যুতে সমালোচনার মুখে পড়েছেন ময়মনসিংহের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মুস্তাকিম বিল্লাহ ফারুকী। এ নিয়ে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে দুদক। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠিও পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজার পোশাক পরিধান করে ব্যয়বহুল সংবর্ধনা গ্রহণ করায় ২৫ সেপ্টেম্বর কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র মতে, সভার সিদ্ধান্ত অনুসারে মুস্তাকিম বিল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে শিগগিরই চিঠি দেয়া হবে। সম্প্রতি ময়মনসিংহের বিদায়ী ডিসি মুস্তাকিম বিল্লাহ ও তার স্ত্রী রাজা-রানি সেজে মঞ্চে স্থাপিত ‘সিংহাসন’ এ আসীন হয়ে রাজকীয় সংবর্ধনা গ্রহণ করেন-এমন খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে। কোনো কোনো সংবর্ধনায় ঘোড়ার পিঠে চড়েন মোস্তাকিম বিল্লাহ। উপহার হিসেবে সোনার কোটপিনও গ্রহণ করেন তিনি। গত ঈদের আগে ও পরে মোট ৩৫টি সংবর্ধনায় অংশ নেন তিনি, যা ছিল বেশ ব্যয়বহুল। ব্যয়বহুল সংবর্ধনা গ্রহণ করা মুস্তাকিম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে অনুসন্ধান ও তদারকি করতে দুদকের ডিজি (বিশেষ) মো. আসাদুজ্জামানকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে মুস্তাকিম বিল্লাহ ফারুকীকে সরকারি এক আদেশে গত ১৮ সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। এর আগে প্রায় সাড়ে তিন বছর ময়মনসিংহে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ডিসি মুস্তাকিম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সুপারিশ করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, বুধবার দুদক থেকে মন্ত্রিপরিষদ বিভাগে ওই চিঠি পাঠানো হয়। তিনি বলেন, আমরা গণমাধ্যমে ওই ডিসির ‘বিদায় সংবর্ধনা ও রাজপোশাক’ বিষয়ের সংবাদ দেখতে পাই। পরে দুদকের পক্ষ থেকে মুস্তাকিম বিল্লাহ ফারুকীর বিষয়ে আইনি ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com