শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
পাকিস্তানে বন্দী সেনাকে ফেরাতে সব চেষ্টা করা হচ্ছে: রাজনাথ সিং

পাকিস্তানে বন্দী সেনাকে ফেরাতে সব চেষ্টা করা হচ্ছে: রাজনাথ সিং

chanduআমার সুরমা ডটকম ডেক্সপাকিস্তানের সীমান্তে ‘অসতর্কতাবশত’ প্রবেশ করে ধরা পড়া ভারতীয় সেনাকে উদ্ধারে সব প্রচেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার আটক হওয়া ২২ বছর বয়সী ওই সেনা সদস্যের নাম চান্দু বাবুলাল চৌহান। শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং চৌহান বলেন, পাকিস্তানে বন্দী এই সেনাকে উদ্ধারে সম্ভাব্য সব চেষ্টা করছে তার সরকার। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে বুধবার ভারত নিখুঁত আক্রমণ চালিয়ে সাতটি জঙ্গি আশ্রয়স্থল ধ্বংস করার দাবি করে। এর পরেই ভারতীয় সেনার আটকের খবর প্রকাশিত হয়। পাকিস্তানের ডন পত্রিকা দাবি করে আট ভারতীয় সেনা এই অভিযানে নিহত হয়েছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী এই খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করে বলে, স্পেশাল ফোর্স কোনো ধরণের হতাহত ছাড়াই অভিযান সম্পন্ন করেছে। ভারতীয় সেনাবাহিনী থেকে বাবুলাল চৌহানের আটক হওয়া সম্পর্কে বলা হয়, তিনি নিখুঁত সেই অভিযানের অংশ ছিলেন না। রাষ্ট্রীয় রাইফেলসের সেনা চৌহান ‘অসতর্কতাবশত’ সীমান্ত পার হয়ে গিয়েছিলেন। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সীমান্তে এমন অসতর্কতাবশত প্রবেশ নিয়মিত ঘটনা। তাদের বিদ্যমান পদ্ধতিতেই ফেরত দেয়া হয়। ভারতীয় সেনাবাহিনীর অপারেশন প্রধান জেনারেল রণবীর সিং, চৌহানকে ফেরত দিতে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন বলে সূত্রে জানা গেছে। এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com