মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
মুহিত চৌধুরীর নবম গ্রন্থ ‘বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা’ বেরিয়েছে

মুহিত চৌধুরীর নবম গ্রন্থ ‘বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা’ বেরিয়েছে

book-of-online-jurnalisomআতিক সামী: সিলেটে অনলাইন সাংবাদিকতার প্রতিকৃত মুহিত চৌধুরীর নবম গ্রন্থ ‘বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা’ বেরিয়েছে। গ্রন্থটিতে অনলাইন সাংবাদিকতার খুঁটিনাটি বিষয় খুব সহজ-সরল ভাবে এবং সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে। চার ফর্মার আর্কষণীয় গ্রন্থটি প্রকাশ করেছে ঘাস প্রকাশন। সিলেটে অনলাইন সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে মুহিত চৌধুরী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি ২০১৪ সালের ৮ জুলাই প্রতিষ্ঠা করেন ‘সিলেট অনলাইন প্রেসক্লাব’ এবং ২০১১ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশের অনলাইন সাংবাদিকদের প্রথম সংগঠন ‘অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট (ওজাস)।
মুহিত চৌধুরী সাংবাদিকতা শুরু করেন আশির দশকে। নব্বই সালে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনকালীন সময়েও তিনি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশে স্থায়ীভাবে চলে আসেন এবং মাসিক বিশ্ববাংলা সম্পাদনা শুরু করেন। ২০১১ সালে তাঁর সম্পাদনায় শুরু হয় জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘দৈনিকসিলেটডটকম’। আশির দশকের একজন শক্তিমান কবি মুহিত চৌধুরী ১৯৯৫ সালে মানবতাবাদী একটি কবিতার জন্য যুক্তরাষ্ট্রের ‘দ্যা ন্যাশনাল লাইব্রেরি অব পোয়েট্রি থেকে বিশেষ সম্মাননা লাভ করেন। এ পর্যন্ত তাঁর চারটি কাব্যগ্রন্থ, একটি গীতিগ্রন্থ, একটি উপ্যানাস, একটি গবেষণা গ্রন্থ ও একটি নাট্য গ্রন্থ বেরিয়েছে। বহু জনপ্রিয় গানের স্রষ্টা মুহিত চৌধুরী  বাংলাদেশ বেতারের ক শ্রেণীর গীতিকার ও নাট্যকার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com