সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
চিতাবাঘ ঘরে ঢুকে টিভি দেখল!

চিতাবাঘ ঘরে ঢুকে টিভি দেখল!

আমার সুরমা ডটকম ডেক্স :

চিতাবাঘ ঘরে ঢুকে টিভি দেখল 
বসত ঘরে বসে টিভি দেখছে চিতাবাঘ৷ এমন ঘটনা কখনও কি কেউ শুনেছেন? শুনতে অবাক লাগলেও এটা কিন্তু আজগুবি গল্প নয়৷ একটি বাড়িতে ঢুকে রীতিমত টিভির সামনে বসে পড়ল  চিতাবাঘ৷ দিল্লিতে এমনই এক ঘটনা ঘটেছে।
দিল্লির এক বাসিন্দা বিমলা দেবীর ঘরে আচমকাই হানা দেয় একটি চিতাবাঘ৷ওই সময় বিমলা দেবী ও তার ছেলে টিভি দেখছিলেন৷ বন্ধ দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে পড়ে বাঘটি৷ প্রাণে বাঁচতে অন্য দরজা দিয়ে কৌশলে ঘর থেকে বেরিয়ে পড়েন বিমলা দেবী ও তার ছেলে৷ বাইরে থেকে দরজা বন্ধ করে দেন তারা৷ সময় নষ্ট না করে সঙ্গেসঙ্গে থানায় খবর দেন তারা৷ খবর পেয়েই কিছুক্ষণের মধ্যেই বিমলা দেবীর বাড়িতে হাজির হয় পুলিশ এবং বন দফতরের কর্মীরা৷ তারা এসে দেখেন চিতা বাঘটি চুপ করে খাটের ওপর শুয়ে টিভি দেখছে৷ বন দফতরের কর্মীরা এরপর ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে, বাঘটিকে নিয়ে চিড়িয়াখানায় ছেড়ে দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com