বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
প্রতীক্ষিত ডট বাংলা ডোমেইন পেল বাংলাদেশ

প্রতীক্ষিত ডট বাংলা ডোমেইন পেল বাংলাদেশ

banglaআমার সুরমা ডটকমডট বাংলা (.বাংলা) ডোমেইন চূড়ান্ত বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত ডট বাংলা আইডিএনের যাত্রা শুরু হলো। ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম (আইডিএন) একটি ইন্টারনেট ডোমেইন নেম সিস্টেম, যা ওয়েব ঠিকানা লিখতে প্রচলিত ইংরেজি ভাষা ছাড়া অন্যান্য ভাষা সমর্থন করে। বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওনও ‘.বাংলা’র জন্য আবেদন করেছিল। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বুধবার বলেন, ‘ইন্টারনেট কর্পোরেশন অব এ্যাসাইন্ড নেমস এ্যান্ড নাম্বার’ (আইসিএএনএন)- বোর্ড সভায় বাংলাদেশকে বরাদ্দ দেওয়া হয়েছে।’ বুধবার আনুষ্ঠানিকভাবে আইসিএএনএন চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানান প্রতিমন্ত্রী। তারানা বলেন, ‘বাংলাভাষী মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি, কেননা আমরাই একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রক্ত দিয়েছি। বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। “জাতির আবেগ ও অনুভূতি এই ভাষার সাথে জড়িত এবং সাইবার জগতেও এর মাধ্যমে ভাব প্রকাশ করতে চায়। এ ডোমেইন চালু করা আমার প্রতিশ্রুতি ছিল। এ বরাদ্দের ফলে ডিজিটাল জগতে বাংলা আরো এগিয়ে গেল।” ডট বাংলা ডোমেইন চালুর ফলে ইন্টারনেটে বাংলা ভাষাভাষী মানুষ মাতৃভাষায় ইন্টারনেটে প্রবেশ ও ব্যবহার করতে পারবে। প্রতিমন্ত্রী বলেন, এর ফলে ইন্টারনেটে বাংলা ভাষা ব্যবহার বৃদ্ধিসহ বাংলা কনটেন্ট তৈরি উৎসাহিত হবে। এছাড়া ডট বাংলা ডোমেইন সর্বস্তরের বাংলা ভাষা প্রচলনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। ডট বাংলা চূড়ান্ত বরাদ্দ পাওয়ায় বাংলাদেশের জনগনের পক্ষে আইসিএএনএনকে ধন্যবাদ জানান তারানা। এর আগে গত মার্চে ডট বাংলা ডোমেইন ব্যবহারের উপযোগী করতে কার্যক্রম তরান্বিত করার জন্য জন্য আইসিএএনএনকে তাগিদ দিয়ে চিঠিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী তারানা। বাংলাদেশের জন্য আইসিএএনএনের স্বীকৃত দুটি ডোমেইনের একটি হলো ডট বাংলা ও আরেকটি হলো ডট বিডি (. বিডি)। কোনো একটি রাষ্ট্রের জাতীয় পরিচয়ের স্বীকৃতি হিসেবে কাজ করে এই ডোমেইন। যেমন ডট ইউকে ডোমেইল নামের কোনো ওয়েবসাইটে প্রবেশ করলেই বুঝা যাবে সেটি যুক্তরাজ্যের ওয়েবসাইট। তেমনি ইউনিকোড দিয়ে স্বীকৃতি বাংলাদেশি ডোমেইন হল ডট বাংলা। ডট বাংলা হচ্ছে বাংলাদেশের জন্য একটি দ্বিতীয় ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (সিসিটিএলডি)। এই ডোমেইন বাংলা ভাষায় ওয়েব ঠিকানার জন্য বোঝানো হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানায়, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ডট বাংলা ডোমেইন এর টেকনিক্যাল কনটাক্ট হিসাবে দায়িত্ব পালন করবে। বিটিসিএল এর ওয়েবসাইট www.btcl.com.bd এ এখন থেকে ইন্টারনেট ব্রাউজারে এড্রেস বারে ‘বিটিসিএল.বাংলা’ লিখেও প্রবেশ করা যাবে। -বিডিনিউজ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com